নাসা কি কিছু লুকোচ্ছে, রহস্যময় নীল আলো-র ভিডিও ঘিরে তুমুল হট্টগোল বিশ্ব জুড়ে
| এই নীল আলোটি সম্ভবত একটি ইউএফও যা নাসা লুকোচ্ছে বলছে মহাকাশ অনুসন্ধানীরা। ছবি: ইউটিউব |
দেখা যাচ্ছে, মহাকাশের লাইভ ভিডিও তুলছে নাসা। সেই ভিডিওতেই ধরা পড়েছে, হঠাৎ করে একটি নীল আলো চোখে পড়তেই নাসা তাদের লাইভটি বন্ধ করে দিচ্ছে।

চন্দ্রাভিযানের ভিডিও ও তার সত্যতা নিয়ে নাসা-কে নানা প্রশ্নে প্রায়শই কোণঠাসা করেন নানা দেশের বিজ্ঞানীরা। এ বার সেই অধ্যায়েই নতুন সংযোজন। একটি নীল আলো আর তাকে নিয়ে লুকোচুরিই তুলে দিচ্ছে প্রশ্ন, ঠিক কী লুকোচ্ছে নাসা?
সম্প্রতি নাসা-র একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি নাসা-র আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে তোলা। দেখা যাচ্ছে, মহাকাশের লাইভ ভিডিও তুলছে নাসা। সেই ভিডিওতেই ধরা পড়েছে, হঠাৎ করে একটি নীল আলো চোখে পড়তেই নাসা তাদের লাইভটি বন্ধ করে দিচ্ছে। দেখা যাচ্ছে, ক্যামেরা বন্ধের পরে একটি কণ্ঠ দর্শকদের উদ্দেশ্যে বলছে ‘‘অপেক্ষা করুন’’।
একই সঙ্গে একটি বার্তায় বলা হয়, স্পেস স্টেশনে সিগন্যালের সমস্যার জন্য ভিডিও-টি বন্ধ করা হচ্ছে।
এখানেই গোল বেধেছে। উৎসাহীরা বলছেন, নাসা কিছু লুকোচ্ছে। এই নীল আলোটি সম্ভবত একটি ইউএফও, যার সম্পর্কে নাসার কাছে তথ্য রয়েছে।
তাঁদের যুক্তি, ইউরোপিয়ন স্পেস এজেন্সি যদি স্পেস স্টেশনের বাইরের সব কিছু খুল্লামখুল্লা দেখাতে পারে, নাসা-র অত ঢাকঢাক গুড়গুড় কীসের।
তাঁদের যুক্তি, ইউরোপিয়ন স্পেস এজেন্সি যদি স্পেস স্টেশনের বাইরের সব কিছু খুল্লামখুল্লা দেখাতে পারে, নাসা-র অত ঢাকঢাক গুড়গুড় কীসের।
অনেকে আবার বলছেন এসব কিছুই নয়, এটি নেহাতই একটি স্পেস আইস বল বা মহাকাশে ভাসমান বরফ খণ্ড।
................................................................................................................................
Off-Topic: Do you feel demotivated ? you need motivation? Then follow our motivational FACEBOOK page TONY4444 . You will get enough motivation to work hard and make your future bright for sure. LINK BELOW ↓ 🤟
Comments
Post a Comment